ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষসহ চার শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার সকালে প্রতিষ্ঠানের প্রধান ফটোকে তালা দিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করে। পরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। শিক্ষার্থীরা জানান, ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ মুনির হোসেনসহ চারজন শিক্ষক বিভিন্ন সময় শিক্ষার্থীদের নিকট থেকে টাকা আদায় করেছে। টাকা না দিলে পরীক্ষায় কম নম্বর এমনকি ফেল করতে হয়েছে অনেককে।
অবিলম্বে অধ্যক্ষসহ দুর্নীতিবাজ শিক্ষকদের কলেজ থেকে বিতাড়িত করার দাবি জানান তারা।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





