নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের রঘুরামপুর এলাকায় ট্রাকের চাপায় আবু বক্কর সিদ্দিকী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ওই এলাকার মৃত মুনসুর আলীর ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, সকালে রঘুরামপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আবু বক্কর। এ সময় চট্টগ্রামগামী আম বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ এসময় ট্রাকটি আটক করলেও চালক-হেলপার দুর্ঘটনার পরপর পালিয়ে যায় বলে জানান তিনি।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





