জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ শহরের ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে প্রেসক্লাব ময়মনসিংহের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ময়মনসিংহের সম্পাদক প্রকাশক মো: শামসুল আলম খানের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের ময়মনসিংহ প্রতিনিধি সৈয়দ নোমানের পরিচালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত দীর্ঘ এ মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

এসময় আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ রিপোটার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, হাইকোর্টের আইনজীবি ফারজানা মনি, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক নিয়ামুল কবির সজল, প্রেসক্লাব ময়মনসিংহের সহ-সভাপতি মকবুল হোসেন বকুল, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট এম.আব্দুল্লাহ আল মামুন খান, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো: মূসা, যমুনা টিভি’র ব্যুরো প্রধান হোসাইন শাহিদ, মানবকণ্ঠের সাংবাদিক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত ব্যুরো প্রধান শফিউল্লাহ সরকার শফিক, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাছ উদ্দিন, হাজী কাশেম আলী কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন আকন্দ, দৈনিক জনতার কণ্ঠস্বরের ভারপ্রাপ্ত সম্পাদক শহীদুল্লাহ খান, দৈনিক সবুজের বার্তা সম্পাদক মঈনুদ্দিন রায়হান, প্রেসক্লাব ফুলবাড়িয়ার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তরফদার, সাপ্তাহিক ব্রক্ষপুত্রের ব্যবস্থাপনা সম্পাদক আনিসুর রহমান ফারুক, দেশটিভির সাংবাদিক এস.এম.ইলিয়াস, চ্যানেল নাইনের রিপন গোয়ালা, বিজয় টিভি’র মামুনুর রশিদ, টাইম নিউজবিডির উবায়দুল, দৈনিক কালের আলো’র সাংবাদিক রাইসুল ইসলাম অনিক, সাংবাদিক কামাল, প্রদীপ বিশ্বাস, মানিক, সোহরাব, বাপ্পী প্রমুখ।

মানববন্ধনে রোবায়েত ফেরদৌস বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করতেই বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে মামলা ও এই গ্রেফতারি পরোয়ানা।

তিনি বলেন, একটি মহল সংবাদপত্রের কণ্ঠরোধ করতে চায়। অতীতেও এটা হয়েছে, পাকিস্তানের সময়ে হয়েছে। কিন্তু কখনই এ কাজটি করে কেউ টিকতে পারেনি।

এসময় অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান উপস্থিত সাংবাদিকবৃন্দ।

কেএইচ