সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তার এই প্রস্তাব বিএনপির সংসদীয় দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমর্থন করেন।
পরে ড. মোশাররফ হোসেনকে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য নিয়ে যাওয়া হয়। পরে জামায়াতে ইসলামের পক্ষ থেকে ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরও সমর্থন জানান। তবে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে প্রস্তাব দিলে সুন্দর হত বলে মন্তব্য করেন তিনি।
এনএইচ