জেলার কুমারখালী উপজেলার চড়াইকোল এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩৫) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক কর্মী আহত হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মনির হোসেন দৌলতপুর উপজেলার ভাগজোত তালতলা গ্রামের আফছার আলীর ছেলে। আহত তারিক দৌলতপুরের মথুরাপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, গত বেশ কয়েকদিন ধরে এলাকার ১২ হাজার ভোল্ডের বিদ্যুৎ লাইনে কাজ চলছে। সকাল ১০টার দিকে কাজ চলা অবস্থায় বিদ্যুৎ লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মী গুরুতর আহত হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকর্মীরা তাদের দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, নিহত ও আহতরা একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিল। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
জেআই





