যশোরের মনিরামপুরে নির্বাচনী সহিংসতায় আহত এক আওয়ামী লীগ কর্মী মারা গেছেন।
শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনসুর আলীর মৃত্যু হয়।
১৬ মার্চ রাতে মনিরামপুরের চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুরাহাট বাজারে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে তিনি আহত হন।
নিহত মনসুর আলী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলামের সমর্থক।
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ফজলুর হমান জানান, গত বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ইউনিয়নের নেঙ্গুরাহাট এক পথসভা করে উস্কানিমূলক বক্তব্য দেন।
এতে ক্ষুব্ধ হয়ে রাত ৯টার দিকে নেঙ্গুরাহাট বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নিজ দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর কর্মী সমর্থকদের সঙ্গে গোলযোগে জড়িয়ে পড়েন। এসময় নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন এবং তার সমর্থক মনসুর আলীসহ ১০/১২ জন আহত হন। ওই রাতে মুনসুর আলীকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এমই





