বৃহস্পতিবার (৩ মার্চ) মিশরের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামদি লুজার সঙ্গে বৈঠকে তিনি এ সহায়তা চান।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে সহায়তা করার জন্য দেশটির বন্ধুপ্রতীম দেশগুলোকে রাজি করাতেও মিশর সরকারকে অনুরোধ জানান।

বৈঠকে উভয় পক্ষ খাদ্য নিরাপত্তাসহ কৃষি খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে। উভয় পক্ষই ব্যবসায়িক প্রতিনিধিদল এবং চেম্বার কর্মকর্তাদের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

এসময় কায়রোতে চলতি বছর নভেম্বরে কপ-২৭ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ মিশরকে আশ্বাস দেন।

পরে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করার জন্য উপযুক্ত কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

এমআই