কৃষকদের কীটনাশক থেকে ফিরিয়ে এনে কীটনাশক বিহীন ফসল উৎপাদনে আগ্রহী করতে কুমারখালী উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলার দক্ষিণাঞ্চলের যদুবয়রা ইউনিয়নে মাঠ দিবস পালিত হয়।
কুমারখালী উপজেলা কৃষি অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে কুমারখালী উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. এম সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত এপ পরিচালক ড. হায়াত মাহমুদ, যদুবয়রা ইউপি চেয়ারম্যান শরিফুল আলম।
মাঠ দিবসে প্রায় ২ শতাধিক কৃষকদেরকে নতুন প্রজাতির বেগুনের জাত চাষের জন্য বিভিন্ন পরামর্শ ও সুবিধার কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সাহাব উদ্দিন। এ সময় অনুষ্ঠানের সভাপতি সেলিম আহমেদ জানান এ জাতের বেগুন আমরা নতুন আমদানি করেছি এবং চাষাবাদের জন্য চাষীদের উদ্বদ্ধ করেছি। আশাকরি বিটি বেগুন জাত ভাল ফলন দেবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা ভুলেন্দ্রনাথ বালা, উপসহকারি কৃষি কর্মকর্তা সিহাব উদ্দিন, রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নবির উদ্দিন, মামুন হোসেন, আফরোজা খাতুন প্রমূখ।
সোহাগ/নাজিব





