ময়মনসিংহে কলেজ ছাত্র মুহতাসিম বিল্লাহ শাকিলের (১৮) তিন হত্যাকারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হল- পিয়াস,এল পিয়ার ও তোফা।

সোমবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার বিকেলে নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মুহতাসিম বিল্লাহ শাকিলকে নগরীর কলেজ রোড এলাকায় ডেকে নিয়ে স্থানীয় রয়েল মিডিয়া কলেজের কয়েকজন সহপাঠী শিক্ষার্থীরা ছুরিকাঘাতে হত্যা করে।

এসএইচ