ঈদকে সামনে রেখে চাঁদার জন্য নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় ঢাকা থেকে নোয়াখালী রুটে চলাচলকারী পরিবহনে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসী হামলা ও ভাংচুর করেছে ।

এসময় চালক ও হেলপারসহ ৩জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন হিমাচল পরিবহনের যাত্রী জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে রাত সাড়ে ১১টায় সোনাইমুড়ি-মনোহরগঞ্জ সড়কে একদল দুবৃর্ত্ত মাইক্রো নিয়ে সংকেত দিয়ে ঢাকা থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী গাড়ির সামনে দাঁড়ায় এবং তাদের গাড়িতে ধাক্কা লেগেছে বলে অজুহাত সৃষ্টি কওে যাত্রীবহনকারী গাড়িতে উঠার চেষ্টা করে।

এক পর্যায়ে চালক ডাকাত সন্দেহে ঘটনা বুঝে দ্রুত গাড়ি চালিয়ে নোয়াখালী উদ্দ্যেশে চৌরাস্তায় আসে। সন্ত্রাসীরা পিছনে পিছনে গাড়ি ধাওয়া করে চৌরাস্তায় এসে গাড়িটি থামলে সন্ত্রাসীরা অর্তকিত ভাবে গাড়িতে হামলা ও ভাংচুর করে এবং চালক ও হেলপার সহ ৩জনকে পিটিয়ে আহত করে। এসময় যাত্রীদের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাঁদার জন্য দীর্ঘ সময় গাড়িটি আটক করে রাখে।

এ ব্যাপারে হিমাচল পরিবহনের জেনারেল ম্যানেজার মোঃ বেলাল সত্যতা স্বীকার বলেন, কিছু বখাটে সন্ত্রাসী চাঁদার জন্য এ ঘটনা ঘটিয়েছে। পরে ৩ হাজার টাকা চাঁদা নিয়ে গাড়ি ছেড়ে দেয়। এদিকে ঈদকে সামনে রেখে চলছে গাড়িতে ঢাকা-নোয়াখালী, সোনাইমুড়ি ও চৌমুহনী-মাইজদী-সোনাপুর সড়কে ব্যাপক চাঁদাবাজি চলছে বলে অনেক যাত্রী অভিযোগ করেন।

এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ ঘটনার সত্যতা স্বীকার বলেন, আমি তাৎক্ষনিক বেগমগঞ্জ পুলিশকে ব্যবস্থা নেওয়ার বলেছি। হিমাচল পরিবহনের পক্ষ থেকে মামলা করলে সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ