সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি ভিপি আইনুল হককে (৪৮) গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) রওশন আলী জানান, আইনুল হক সদর উপজেলার মুলিবাড়ীতে ট্রেন পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি।
তিনি আরো জানান, এছাড়াও সরকারি কাজে বাধা ও নাশকতার একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।
এসএম





