সোনার বার উদ্ধারে অনিয়ম করার অভিযোগে ডিএমপি’র রামপুরা থানার দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন-রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ও ওসি (তদন্ত) নাসিম আহমেদ।
মঙ্গলবার প্রত্যাহার সংক্রান্ত আদেশনামা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার আশরাফুজ্জামান।
তিনি জানিয়েছেন,দুই ওসিকে থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করতে বলা হয়েছে।
এ ব্যাপারে খোঁজ নেয়া হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্র জানায়, সোনার বার উদ্ধারে গোপনীয়তা রক্ষা এবং পরে উদ্ধারকৃত বারের সংখ্যা কম দেখানোয় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
রামপুরা থানা পুলিশ সূত্রে জানা যায়,গত ১৩ মার্চ রাতে রামপুরা থানা এলাকার ব্যাংক কলোনির বালুর মাঠ এলাকায় দায়িত্ব পালনের সময় থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৫-১৪৭২) তল্লাশির জন্য দাঁড়াতে বলেন।
এ সময় গাড়ির ড্রাইভার ও ভেতরে বসে থাকা দু’জন দ্রুত দরজা খুলে পালিয়ে যান। পলাতকদের ধরতে না পেরে এসআই মঞ্জুরুলের নেতৃত্বে পুলিশের দলটি গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
এরপর গত ১৬ মার্চ থানা পুলিশের কাছে মাহিন ও সমির নামে দুই ব্যক্তি থানায় এসে গাড়ি ছাড়ানোর জন্য তদবির করেন। তারা পুলিশের কাছে স্বীকার করে যে,গাড়ির সিটের নিচে সোনার বার রয়েছে। এর প্রেক্ষিতে পরে গাড়ি তল্লাশি করে সিটের ভেতরে একটি কালো ব্যাগের ভেতরে থাকা ৭০টি সোনার বার উদ্ধার করে। পাশাপাশি ওই দু’জনকেও আটক করে।
তবে অন্য সূত্রের দাবি,এসআই মঞ্জুরুল ঘটনাস্থলেই গাড়ি তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে গাড়ির সিটের ভেতরে সোনার বার ভর্তি ব্যাগ দেখতে পান।
ওসি কৃপা সিন্ধু বালা ছুটিতে থাকায় তার দায়িত্বপালনকারী অন্য পুলিশ কর্মকর্তারা মিলে সেখানে ৭০টি বার রেখে দিয়ে বাকিগুলো নিয়ে ভাগবাটোয়ারা করে নেন। বিষযটি ফাঁস গয়ে গেলে খোদ পুলিশের মধ্যেই ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
রামপুরা থানার এক পুলিশ কর্মকর্তা জানান,চোরাচালানের চক্রটি জিজ্ঞাসাবাদে সোনার প্রকৃত পরিমান জানালে মতিঝিল জোন ও ডিএমপি সদর দফতর কর্মকর্তাদের মধ্যে শুরু হয় হয় দৌড়ঝাঁপ।
এ ঘটনায় গত সোমবার মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ থানায় আটক দু’জন ছাড়াও থানা পুলিশের এসআই মঞ্জুরকেও জিজ্ঞাসাবাদ করেন।
রাতে ডিএমপির যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন খানসহ মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার। তারা আটক দু’জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি থানার কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। জিজ্ঞাসাবাদে সোনার বার সম্পর্কে তথ্য লুকানোর বিষয়টি প্রমাণিত হলে এই ব্যবস্থা গ্রহণ করে ডিএমপি।
[b]ঢাকা,জেইউ,১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
জাতীয়
সোনার বার উদ্ধারে অনিয়ম,দুই ওসি প্রত্যাহার
সোনার বার উদ্ধারে অনিয়ম করার অভিযোগে ডিএমপি’র রামপুরা থানার দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন-রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ও ওসি (তদন্ত) নাসিম আহমেদ





