নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে তিন দিনব্যাপী নবম মহিলা ইজতেমা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে মৌখড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোতালেব হোসেনের আম বয়ানের মধ্যে দিয়ে এই ইজতেমা শুরু হয় ।

এলাকার সমাজসেবী আলহাজ শের আলী শেখ নিজ উদ্যোগে ২০০৭ সাল থেকে শুরু করেন এই মহিলা ইজতেমা। টঙ্গী বিশ্ব ইজতেমায় মহিলারা যেতে পারে না, সে কারণে তাদের জন্য এই আয়োজন। মহিলাদের জন্য মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের মহিলা হোস্টেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন এই ইজতেমায় আগত মহিলা মুসল্লি¬দের জন্য সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার নদীয়া থেকে আগত রাবেয়া বেওয়া আখেরী মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে। আখেরি মোনাজাতের শেষে ইজতেমার সমাপ্তি হবে।
জেআই