রংপুর ও সাতক্ষীরায় অব্যাহত বিশেষ অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রুমের অপারেটর এম এ মাজেদ জানান, কোতয়ালী থানায় ১৪ জন, পীরগাছায় চারজন, পীরগঞ্জে ৭ জন, মিঠাপুকুর, গঙ্গাচড়া ও বদরগঞ্জে তিনজন করে, কাউনিয়ায় ৫ জন এবং তারাগঞ্জে একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

এছাড়া, সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

 

ইআর