সন্ত্রাস, নৈরাজ্য যানবাহন ভাংচুর অগ্নিসংযোগ, আগুনে মানুষ হত্যা, হরতাল অবরোধ প্রত্যাহারের দাবিতে নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী আন্দোলন গতকাল রোবাবার সকাল ১১ টায় জেলা শহর মাইজদী প্রধান সড়কের পুর্ব পাশে মানববন্ধন করেছে।
মানববন্ধনে জেলা সভাপতি মাওলানা নজির আহমেদের সভাপতিত্বে সাদা পতাকা অন্যদের মধ্যে ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা মুফতি সফিউল্লাহ হাতিয়ুভী, জেলা সাধারন সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম সহ শত শত নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহন করেন।
এসএইচ





