মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা এক ট্রাক জুতার চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে ভারতীয় ট্রাকসহ জুতার চালানটি আটক করা হয় বলে বুধবার কাস্টমস কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কাস্টমস সূত্র জানায়, ঢাকার সরদার ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান গত ১৪ অক্টোবর ভারত থেকে এক ট্রাক লেডিস জুতা আমদানি করে।

যার মেনিফেস্ট নং-৩৭৪০৪। পণ্যটি একটি ভারতীয় ট্রাকে করে বেনাপোল বন্দরে প্রবেশের সময় বেনাপোল কাস্টমসের আইআরএম টিম সেটি আটক করে। ট্রাকটি বন্দরে না রেখে সরাসরি কাস্টমস কম্পাউন্ডে নিয়ে আসা হয়।

গত রাতে ট্রাকটি মালামাল পরীক্ষা করে আমদানি ঘোষণায় ৭ হাজার ২০০ পিস লেডিস জুতা থাকলেও অতিরিক্ত সাড়ে ১২ হাজার পিস জুতা পাওয়া যায়। যাতে শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল সাড়ে ৭ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, শুল্ক ফাঁকির অভিযোগে আমরা ভারতীয় জুতা বোঝাই একটি ট্রাক আটক করেছি। মিথ্যা ঘোষণা দিয়ে দ্বিগুণ জুতা আমদানি করা হয়।

আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরো জানান, বেনাপোল বন্দরে যারা অসাধু ব্যবসায়ী অসৎ পথে ব্যবসা করার চেষ্টা করছে তাদেরকে আমরা চি‎হ্নিত করিছি।

এঘটনার পরে বেনাপোল বন্দরে নজরদারী বৃদ্ধি করা হয়েছে। বেনাপোল বন্দর সৎ ব্যবসায়ীদের জন্য এখানে কেউ অসৎ উপায়ে ব্যবসা করতে পারবে না। এবং দ্রুত পন্য খালাসের জন্য ২৪ ঘন্টা কাজ করছে কাস্টম’স কৃর্তপক্ষ।

নাছির/এমঅার