বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদুকের করা মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানার রায়ের প্রতিবাদে খুলনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা নগরীর শান্তিধাম মোড়ে জমায়েত হয়।

সেখানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রায়কে প্রত্যাখ্যান করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জিয়া পরিবারকে বিতর্কিত করতে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এ রায় ঘোষণা করা হয়েছে। এ দেশের ছাত্র সমাজ তারেক রহমানকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র বুকের রক্ত দিয়ে হলেও প্রতিহত করবে।

সমাবেশে বক্তব্য রাখেন- আব্দুল্লা হেল কাফি সখা, আব্দুল মান্নান, মো. জাবির আলী, মিজানুর রহমান বাবু, জাবেদ বোরহান, কে এম বেলাল হোসেন, মোল্লা সোহেল, জুবায়ের আলম তোয়াজ, গোলাম মোস্তফা তুহিন, কেএম হেলাল হোসেন, মাসুম বিল্লাহ, আশিকুর রহমান অনিক, ইশতিয়াক আহমেদ ইশতি প্রমুখ।

সমাবেশ শেষে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসএম