রাজধানীর বনানী, মিরপুর রূপনগর ও কাফরুল থেকে পৃথক ঘটনায় নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এদের মধ্যে রবিবার সন্ধ্যা ৬টার দিকে বনানী চৌধুরীপাড়া বস্তি থেকে সুমন (২২) নামে এক যুবকের লাশ, বিকাল ৩টার দিকে রূপনগর আবাসিক এলাকার ৫ নম্বর রোডের ৯ নম্বর বাড়ি থেকে রওশনারা বেগম (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ ও মিরপুর ১৪ নম্বরের কাফরুল থেকে বিকাল ৩টার দিকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

লাশ তিনটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএনজে