নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতায় গুরুত্বপূর্ণ মোড়ে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সৌজন্য পুলিশ বক্স উদ্ধোধন করা হয়েছে।

বুধবার সকালে এটি উদ্ধোধন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন ।

উদ্ধোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ‘সচেতনতার অভাবে প্রতি বছর দেশে সড়ক দূর্ঘটনায় হাজারও মানুষের প্রানহানি ঘটে। তাই দূর্ঘটনা রোধে সবার আগে প্রয়োজন জনসচেতনতা।’
সড়ক দূর্ঘটনা রোধে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বক্স নির্মাণ এবং সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণসহ ওয়ালটনের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ পুলিশের ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ বশির উদ্দিন, ওয়ালটন পণ্য প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আর বি গ্রুপের নির্বাহী পরিচালক (এইচ আর এম পলিসি এন্ড এডমিন) এস এম জাহিদ হাসান, আর বি গ্রুপের স্ট্যাটিক অ্যাড এন্ড বিউটিফিকেশন বিভাগের প্রধান মো. শাহজাদা সেলিম প্রমুখ।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই