রংপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জামায়াত কর্মীসহ ৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাদের বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবি এম জাহিদুল ইসলাম ও পীরগাছা ওসি আমিনুল ইসলাম জানান, নাশকতা ও হামলার অভিযোগে পৃথক মামলা থাকায় জামায়াতের ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, আজ বুধবার সকালে গ্রেফতার হওয়াদের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এমবি