নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

আটককৃতরা হলেন- উপজেলার কাহিনা এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আলম মিয়া (৩৫) ও নাসির উদ্দিন ভূঁইয়ার ছেলে শফিকুর রহমান (৪৪)।

শনিবার সকালে র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক এএসপি মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে ওই দু’জন কাহিনাসহ আশপাশের এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে কাহিনা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৬ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ আট হাজার ৫৬০ টাকাসহ তাদের আটক করা হয়।

এআই