কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে রাতুল (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের এ ঘটনা ঘটে।
সে উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের শাহীন ইসলাম’র ছেলে ও ক্ষেমিরদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
জানা যায়, রাতুল নিজ বাড়ীর পাশ্বে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সবার অগোচরে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়।
এরপর স্কুলে যাওয়ার জন্য তাকে খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ১১টার দিকে তার লাশ পানিতে ভেসে উঠে।
এসএইচ





