নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় অগ্রণী ব্যাংকের জমি দখলের অভিযোগে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কাজল গোগনগর ইউয়িন পরিষদের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য।
সোমবার দুপুরে সৈয়দপুরে কাজলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নারাণয়গঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদশক (এসআই) শাহানুর আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সৈয়দপুর এলাকায় অগ্রণী ব্যাংকের একটি জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে কাজল মেম্বারসহ আরো কয়েকজন মিলে দখল করে নেয় ।
এ ব্যাপারে রংপুর শাখার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ আহম্মেদ বাদী হয়ে কাজলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





