বন্দর নগরীর ৯ বছর বয়সী শিশু ফাতেমা আক্তার মীমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ রায় দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ নাসের। রায় ঘোষণার সময় আদালতে আট আসামিই উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্রী মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর দিন ২২ জানুয়ারি রাতে নিহত মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে আকবর শাহ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

এএস