কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় এক মার্কেটে আসামি ধরতে গিয়ে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন পুলিশ ফাঁড়ি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। পরে রংপুর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশও পাঠানো হয়।

কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী জানিয়েছেন, পুলিশ আসামি ধরতে গিয়েছিল। এসময় হার্টঅ্যাটাকে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান।

এম আর