সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৩টার দিকে শ্যামনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, হাফিজুর রহমানের বিরুদ্ধে তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

গত ৮ জুন সাংগঠনিক নিস্ক্রিয়তার অভিযোগে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

এমআর