চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে সোলেমান আলী (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫ টার দিকে কিরণগঞ্জ সীমান্তের জমীনপুরে ১৭৯ নং সীমান্ত পিলারের কাছে বিএসএফের ছোড়া গুলিতে সোলেমান আলী মারা যান। তিনি জমিনপুর এলাকার এজাজুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিব ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, শুক্রবার ভোর ৫ টার দিকে কিরণগঞ্জ সীমান্তের জমীনপুরে ১৭৯ নং সীমান্ত পিলারের কাছে বিএসএফের ছোড়া গুলিতে সোলেমান আলী নামে এক বাংলাদেশী যুবক নিহত হন। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হবে বলে জানান তিনি।
এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুর রহমান জানান, সোলেমান আলীর মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেআই





