ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইলাবাড়ী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে লাগা আগুনে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন- গৃহকর্তা রিপন (৪০), তার স্ত্রী মালিদা (৩৩), মেয়ে রিপা (১৫), বড় ছেলে মনির হোসেন (১২) এবং ছোট ছেলে আব্দুল গণি (৫)।

শুক্রবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

প্রতিবেশী রুবেল ও মনির হোসেন জানান, রাত চারটার দিকে ফ্যান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়।

বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের অবস্থা গুরুতর। তাদের মধ্যে রিপনের শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছেন। মালিদার শরীরের ৩১ শতাংশ, রিপার ২০ শতাংশ, মনিরের ২২ শতাংশ এবং ছোট ছেলে গণির ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

কেএইচ