নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের হঠাৎ মার্কেট এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





