ঢাকার চকবাজার গোল চত্বর এলাকায় ফুটপথকে মুক্ত করতে সাধারন মানুষকে সাথে নিয়ে ওসি শামিমুর রশিদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।আজ সকাল থেকে এই অভিযান শুরু হয় এবং বিকালের দিকে এটি শেষ হয়। ফুটপথের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় সাধারন মানুষের মনে শস্তি ফিরে এসেছ।

অভিযান শেষে সাধারন মানুষের সাথে একটি সচেতনমূলক সভার আয়োজন করেন ওসি শামিমুর রশিদ।

তিনি বলেন, ফুটপথে যদি কেউ গাড়ি পাকিং করে এবং ফুটপথকে যারা দখল করে বিভিন্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠান গড়ে তুলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।এ সময় তিনি ফুটপথকে কিভাবে মুক্ত রাখা যায় সে বিষয়ে সাধারন মানুষের সাথে প্রায় তিন ঘন্টা ধরে আলাপ আলোচনা করেন।

মদিনা আসিক টাওয়ার এলাকার বাসিন্দারা ও সাধারন মানুষেরা ভালভাবে ফুটপথকে ব্যাবহার করতে পারায় দারুন খুশি হয়েছে । এবং তারা বলেন, এ ধরনের উচ্ছেদ অভিযানে প্রসাশনকে সর্বদা সহয়তা দিতে আমরা প্রস্তুত।

এআই