বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয় বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে। এ ঘটনার কিছু সময় পর বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরস্থ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে।
বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। পুলিশ নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার পেছনে কারা, উদ্দেশ্য কী- সবই খতিয়ে দেখছে।
এনএইচ