নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দলীয় কার্যালয়ে শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যাগলি, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যা্লি বের হয়। এটি আদালত সড়ক ঘুরে এসে কলেজ সড়কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতির সামনে সমবেত হয়। সেখানে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রদলের নেতারা। পরে র্যা লিটি দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শরীফুল ইসলাম আসাদের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মো. শাহ আলম, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দফতর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেকসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলার নেতাকর্মীরা।
জেআই





