ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর জন্য ওই এলাকায় মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা বাহিনী। যার মধ্যে ৮ হাজার পোষাকধারী ও এক হাজার পুলিশ থাকবে সাদা পোষাকে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কমিশনার বলেন, শহীদ মিনারে প্রবেশের প্রত্যেকটি গেইটে থাকবে আর্চওয়ে। সেখানে নারী ও পুরুষ পুলিশ সদস্যরা মেটাল ডিটেকটর দিয়ে সবাইকে তল্লাসী করে ভেতরে প্রবেশ করতে দিবেন।
এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে সিটি ক্যামেরার আওতায় আনা হবে। যা বিশেষজ্ঞ দ্বারা মনিটরিং করা হবে।
কমিশনার বলেন, ২১ ফেব্রুয়ারী উপলক্ষে শহীদ মিনারের আশপাশের কয়েকটি এলাকায় যানবাহন ও মানুষ চলাচল বিধি নিষেধ থাকবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহায়তার জন্য জনসাধারনের সহযোগী কামনা করেন তিনি।
ওএফ





