বরিশালে পণ্যবাহী ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের মো. সজ্জল (১৬) ও মো. আল আমিন (১৭)।
নিহত সজল এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান,‘বরিশাল নগরী থেকে গরুবাহী একটি ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিলো।
পথিমধ্যে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকে চাপা দিয়ে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে জানান তিনি।
এসএইচ





