‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাগুরায় চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. এম এস আকবর।

শহরের কেশব মোড় এলাকায় উপ কর কমিশনারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কর কমিশনার মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলী আকতার, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আনিসুর রহমান খোকন প্রমুখ।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,জেআই