নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ (০৭ এপ্রিল) রোববার ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করে বিএসএফ সদস্যরা।

আটকরা হলেন- পোরশা উপজেলার বালাশহীদ গ্রামের সাজেদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২০) এবং একই উপজেলার কপালের মোড় গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রতন মিয়া (২৫)।

স্থানীয়রা জানান, ভোরে শরিফুল ও রতন নিতপুর সীমান্তের ২৩০/৯-৫৫ এফ পিলারের কাছে গরু আনতে যায়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা তাদেরকে আটক করে।

পরে ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানানো হয়।

নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে আটকের পর ভারতের মালদা হবিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে পতাকা বৈঠক হতে পারে।

এমবি