ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রথম স্মাটকার্ড পেলেন সাহানা আক্তার খানম। সোমবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক্যাম্প থেকে তিনি কার্ডটি সংগ্রহ করেন।
সাহানা আক্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অংশের কাকরাইলের ভোটার।
ঢাকা দুই সিটি করপোরেশনের উত্তরা এবং রমনায় থানা এলাকায় স্মাটকার্ড বিতরণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
সাহানা বলেন, খুব সুন্দর পরিবেশে নির্বাচন কমিশনের কর্মকর্তারা কার্ড বিতরণ করছেন। আগে আসলে আগেই পাবেন এমন ভিত্তিতে দেওয়া হচ্ছে স্মার্টকার্ড। প্রথমে ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়েছি। এরপর পুরনো কার্ড জমা দেওয়ার পর তারা আমাকে স্মার্টকার্ড দেন।
সিদ্ধেশ্বী গার্লস কলেজ কেন্দ্রে ৪০ জন অপারেটর কার্ড বিতরণে কাজ করছেন। বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কার্ড বিতরণ কার্যক্রম।
জারিফ





