রিয়াজ হামিদুল্লাহ জানান, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুবিধার লক্ষ্যে ভারত ও বাংলাদেশ একযোগে কাজ করতে প্রস্তুত-এ কথা তিনি পুনর্ব্যক্ত করেছেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ঢাকা–দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার উপায়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর দিল্লির শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক। অন্তর্বর্তী সরকারের সময়ে রিয়াজ হামিদুল্লাহ ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটিই তার প্রথম সাক্ষাৎ।

এমএম