নওগাঁর রাণীনগরে “নারী পুরুষ সমতা উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দীন প্রাং, সংগঠনের সভানেত্রী মেহেরুন নেছা, স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

রাব্বী/জারিফ