ট্রাকচাপায় তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানীর ইস্কাটন এলাকার অলিউদ্দিন (৩৭) ও তার মেয়ে সুমাইয়া (৭)।
পুলিশ জানায়, ফতুল্লার ভূইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রাস্তায় মোড় নেওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটো রিকশাকে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে শিশুসহ চারজন গুরুতর আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে সুমাইয়া ও অটো রিকশা চালকের মৃত্যু হয়।
আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অলিউদ্দিনের মৃত্যু হয় বলে জানান তিনি।
জেএ





