টাঙ্গাইলের মির্জাপুরে টিন বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।
বুধবার সকাল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের আছিমতলায় এ দুর্ঘটনা ঘটে।
টিন বোঝাই ট্রাকটি ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে আছিমতলায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ট্রাকে থাকা ৩ জন টিনের নিচে চাপা পড়ে নিহত হয়।
হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ





