র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বাগেরহাটে সুন্দরবনে সন্দেহভাজন এক বনদস্যু নিহত হয়েছেন।
র্যাব বলছে, নিহত মশিউর (৩৫) সুন্দরবন এলাকার বনদস্যু দল ‘মঞ্জু বাহিনীর’ উপ প্রধান।
আজ রোববার সকাল সাড়ে ৮টার পর সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চর পুঠিয়া খাল এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-৮ এর অধিনায়ক কর্নেল ফরিদুল আলমের ভাষ্য।
তিনি বলেন, ‘মঞ্জু বাহিনীর’ লোকজনের খাল এলাকায় অবস্থানের খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে যায়।
“এ সময় দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করলে জবাবে পাল্টা গুলি করা হয়। এক পর্যায়ে দস্যুরা পালিয়ে গেলে সেখান থেকে মশিউরের লাশ উদ্ধার করা হয়।”
ঘটনাস্থলে ১১টি দেশিয় অস্ত্র ও ৪৫০টি গুলিও পাওয়া গেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ওএফ





