গরু মোটাতাজাকরণের মানুষের কাছে বিক্রির জন্য ফার্মেসিতে রাখাসহ বিভিন্ন অপরাধে নগরীতে অভিযান চালিয়ে ৭টি ফার্মেসিকে ৯৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমানা আদালত।

সোমবার নগরীর লালদীঘির পাড় এলাকায় জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট রহুল আমিন এ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয় ওষুধ, গরু মোটা তাজাকরণের ভারতীয় ঔষধ বিক্রির অপরাধে বাংলাদেশ ওষুধ আইন ১৯৪০ এর অধীনে ৭টি ফার্মেসিকে মোট ৯৫ হাজার জরিমানা করা হয়। অভিযানে দেড় লাখ টাকা মূল্যের ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

জরিমনা করা হয়েছে- মেসার্স ওভারসিজ ফার্মেসিকে ৩০ হাজার টাকা, আয়েশা মেডিকোকে ১০ হাজার টাকা, এনাম মেডিকেল হলকে ২০ হাজার টাকা, এফ এম মেডিকেল হলকে ১৫ হাজার টাকা, মাহিম মেডিকোকে ১০ হাজার টাকা, নিউ কন্টিনেন্ট মেডিকে কে ৫ হাজার টাকা ও নাহার মেডিকোকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমকে