নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
রোববার সকাল ৯টার এ ঘটনার পর প্রায় পৌনে দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এস আই) আহসান উল্লাহ জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ১১-১১৩২) আড়াইহাজার উপজেলার পাচঁরুখীতে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১০। তাদের নরসিংদীর মাধবদী, ভুলতাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





