ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় রাইসুল ইসলাম (১৭) নামে কেবি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার সকালে তার মৃত্যু হয়। পরে দুপুরে একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে এ নিয়ে বিভিন্ন রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে আত্মহত্যা আবার অনেকে খুন বলেও দাবি করছেন।

ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে হতাশার কারণে সে আত্মহত্যা করতে পারে।

তিনি বলেন, ময়না তদন্তের জন্য দুপুরে লাশ ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরে মৃত্যুর রহস্য সম্পর্কে জানা যাবে।

এসএইচ