রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুমানিক বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রী সমাবেশ স্থলে উপস্থিত হন।
এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে পবিত্র ধর্মগ্রন্থ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। সভামঞ্চে উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ঢাকা, এমআর, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম





