মাগুরা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস, ছাত্রদল সভাপতি তন্ময় ও কর্মী স্বাক্ষরকে গ্রেফতার করে রোববার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মাগুরা থানার অফিসার ইন চার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ১৮ ফেব্রুয়ারি (বুধবার) রাতে মাগুরা জেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আহম্মদ বিশ্বাসের নেতৃত্বে আটক তিনজনসহ ৩০-৪০ জন দুর্বৃত্ত যশোরগামী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে।
এ ঘটনায় ওই ট্রাকে আগুন ধরে যায় এবং ট্রাকের চালক চুন্ন মন্ডল (৪৫) ও হেলপার চয়ন মন্ডল (২৪) আহত হয়। পর মাগুরা থানায় বিএনপি সাধারণ সম্পাদক আলী আহম্মদ বিশ্বাস, আটক তিন জনসহ ৩০ জনের নামে মাগুরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ আজ এই তিন জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বাকিরা পলাতক রয়েছে। পুলিশের তদন্ত চলছে।
কেএইচ





