মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন সু্প্রিম কোর্টের আপিল বিভাগ। এর প্রতিবাদে ফেনীতে মিছিল করেছে জেলা জামায়াত।

মঙ্গলবার বিকালের দিকে শহরের বড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

এ সময় মিছিলটি শহরের জহুরিয়া টাওয়ারের সামনে এলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে মুজাহিদের রায়কে কেন্দ্র করে শহরের ট্রাংকরোড়, এসএসকে সড়ক, পাঠানবাড়ি রাস্তার মাথা, শান্তি কোম্পানি রোড়সহ শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ ও বিজিবি।

কেএইচ