চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সাতগাড়ি মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অপু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি সদর উপজেলার ফার্মপাড়ার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে অপু চুয়াডাঙ্গা শহর থেকে মোটরসাইকেলযোগে সাতগাড়ি যাচ্ছিল। এ সময় একটি রিকশা ভ্যানকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ