শিক্ষা ব্যবস্থা জাতীয়করণরসহ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায় সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা শিক্ষক সমিতির উদ্যোগে মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা শিক্ষক সমিতির কার্যালয় হতে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
এরপর জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি বি এম শুকুর আলী,সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, শিক্ষক নেতা আব্দুর রশিদ, আইয়ুব আলী, পুন্ডরিক বিশ্বাস,নিমাই চন্দ্র পাল, পল্লব কুমার ঘোষ, মল্লিক আলী আকবর, ইমদাদ হোসেন, মোঃ হাবিবুর রহমান, নূর মোহাম্মদ মোল্যা, মোক্তার হোসেন প্রমুখ।
হুমায়ুন কবীর/এমবি





